ইকবাল হোসেন রিংকু, জেলা প্রতিনিধি
নটরাজ নৃত্যাশ্রমের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২০২৬।আগামী ১১ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় শুরু হবে এ নৃত্য উৎসব।
এতে মৌলভীবাজার জেলা ও সিলেট বিভাগের বিভিন্ন স্বনামধন্য নৃত্যদল অংশগ্রহণ করবে। এর পাশাপাশি বাংলাদেশের নৃত্যাঙ্গনের প্রতিথযশা গুণী নৃত্যশিল্পীরাও এতে উপস্থিত থাকবেন। এদিকে আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবের মধ্য দিয়ে একই মঞ্চে নৃত্য, শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ধারার শিল্পীদের মিলন মেলা ঘটবে। নৃত্যপ্রেমী এ সংস্কৃতি প্রেমীদের জন্য আয়োজনটি হয়ে উঠবে আনন্দ নান্দনিকতার এক বিশেষ মিলন মেলার উৎসব। এই উৎসবে নটরাজ নৃত্যাশ্রমের পরিবেশনায় মঞ্চায়িত হবে বিশেষ নৃত্যমালিকা,রাইকৃষ্ণ পদাবলী,।নৃত্য ও সংগীতের সমন্বয়ে পরিবেশিত এ নৃত্যমালিকা দর্শকদের জন্য উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে জানিয়েছেন আয়োজকরা। এদিকে নটরাজ নৃত্যাশ্রমের পক্ষ থেকে সকল শিল্পনুরাগী,নৃত্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমিকের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবসহ অনুষ্ঠানে উপস্থিতি থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।