বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মালদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ENTER TV


মালদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মালদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেল ৪টায় মালদ্বীপের রাজধানী মালের একটি অভিজাত রেস্তোরাঁয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান। 
সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নেহের মিয়া রানা।
আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, দেশ ও জনগণের কল্যাণে দলের ভূমিকা এবং প্রবাসে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের ঐক্য ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মীদের নিয়ে কেক কেটে  দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির
সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন মোঃ ফারুক হোসেন সহ সভাপতি মোঃ রহিম মিয়া  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম মাহমুদুল হাসান কালাম  সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুবদল মালদ্বীপ শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলাম স্বেচ্ছাসেবক দল  মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ মাসুম মুন্না সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান  ও আবু আহম্মেদ সেলিম মিয়া প্রমুখ ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে প্রবাসেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির রাজনৈতিক আদর্শকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
একই সঙ্গে সংগঠনের মধ্যে পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানানো হয়।
আলোচনা সভার মাধ্যমে মালদ্বীপ বিএনপির নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সবশেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করে  বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।