শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ, বাবার মৃত্যু

ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ, বাবার মৃত্যু

ENTER TV


ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ, বাবার মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পানিতে পড়ে যাওয়া ১০ বছরের ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় পানিতে পড়ে যাওয়া ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে এ ঘটনা ঘটে।

নিহত ময়নুল ইসলাম (৩২) ওই ইউনিয়নের সাতকালপানি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার ছেলে মাহিদ হাসান (১০)।

সাঘাটা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে ছেলে মাহিদকে সঙ্গে নিয়ে নৌকায় করে তেলিয়ান বিলে মাছ ধরতে যান ময়নুল। বিলের মধ্যে পৌঁছার কিছুক্ষণ পর অসাবধানতাবশত মাহিদ নৌকা থেকে পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন ময়নুল। একপর্যায়ে তিনি পানিতে নিখোঁজ হন।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে বাবা-ছেলেকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। একপর্যায়ে স্থানীয়রা মাহিদ হাসানকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ময়নুলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

পরে খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় বিলের একটি খাদ থেকে ময়নুলের মরদেহ উদ্ধার করা হয়।

সাঘাটা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয়রা এরই মধ্যে ছেলেটিকে জীবিত উদ্ধার করেছিলেন। পরে নিখোঁজ ময়নুলকে উদ্ধারে অভিযান চালানো হয়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় বিলের একটি খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ময়নুলকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছিল। তবে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ উদ্ধার হওয়ায় তারা পথিমধ্যে রংপুরে ফিরে যায়। নৌকা থেকে পড়ে যাওয়া ছেলে মাহিদ সুস্থ রয়েছে।

 

গাইবান্ধা প্রতিনিধি