মাগুরায় ভিক্ষুক পুনর্বাসনে ব্যাটারি চালিত রিকশা ও স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুদানের চেক প্রদান
মাগুরা সদরে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নাধীন কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক এবং ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ব্যাটারি চালিত রিকশা প্রদান করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) মাগুরা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়, মাগুরা সদরের আয়োজনে এ চেক ও রিকশা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও পুনর্বাসনমূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে স্বাবলম্বী জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনের অংশ হিসেবে ব্যাটারি চালিত রিকশা প্রদান করা হয়। পাশাপাশি সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনাকারী স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও পুনর্বাসন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে তাদের আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল করে তোলাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজনে: উপজেলা প্রশাসন এবং উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়, মাগুরা সদর, মাগুরা।
মো: সাজ্জাদ হোসেন
মাগুরা জেলা প্রতিনিধি
