শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০০ শয্যার জনবল, সেবা ২৫০ শয্যার! ভর্তি ২৪০ রোগী

১০০ শয্যার জনবল, সেবা ২৫০ শয্যার! ভর্তি ২৪০ রোগী

ENTER TV


১০০ শয্যার জনবল, সেবা ২৫০ শয্যার! ভর্তি ২৪০ রোগী

সীমাবদ্ধতা, জনবল সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় হাসপাতালের অন্তর্বিভাগে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪০ জনে হাসপাতালটির ইতিহাসে এটি অন্যতম সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বর্তমানে ২৫০ শয্যার সেবা কার্যক্রম পরিচালনা করছে রাঙামাটি জেনারেল হাসপাতাল। তবে হাসপাতালের জনবল কাঠামো এখনো ১০০ শয্যার। ফলে ১০০ শয্যার জনবল দিয়ে ২৫০ শয্যার সেবা পরিচালনা করতে গিয়ে প্রতিনিয়ত বাড়তি চাপ সামলাতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের।হাসপাতালে চিকিৎসা নিতে জেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা থেকে প্রতিদিনই বিপুলসংখ্যক রোগী আসছেন। অন্তর্বিভাগে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সীমিত জনবল নিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। রোগীর চাপ, লোকবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও সেবার মান ধরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।সংশ্লিষ্টদের মতে, অন্তর্বিভাগে রোগীর সংখ্যা ২৪০ জনে পৌঁছানো প্রমাণ করে রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য জেলার প্রধান এই সরকারি হাসপাতালটি চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।তবে রোগীর ক্রমবর্ধমান চাপ সামলাতে দ্রুত হাসপাতালের জনবল কাঠামো ২৫০ শয্যায় উন্নীত করা জরুরি। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া গেলে রোগীদের আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান জনবলের ওপর চাপও কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের আস্থা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে

 

 

রাঙামাটি প্রতিনিধি 

মোঃ কামরুল ইসলাম