শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই বছরের অপেক্ষার অবসান, ব্যাচেলর পয়েন্টে ফিরলেন ফারিয়া শাহরিন

দুই বছরের অপেক্ষার অবসান, ব্যাচেলর পয়েন্টে ফিরলেন ফারিয়া শাহরিন

দুই বছরের অপেক্ষার অবসান, ব্যাচেলর পয়েন্টে ফিরলেন ফারিয়া শাহরিন


দীর্ঘ অভিনয় ক্যারিয়ার থাকলেও জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে অন্তরা চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন ফারিয়া শাহরিন। তবে ধারাবাহিকটির পঞ্চম সিজন প্রচারিত হলেও সেখানে তাঁকে দেখা যায়নি, যা নিয়ে দর্শকের কৌতূহলের শেষ ছিল না।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। ব্যাচেলর পয়েন্ট চ্যাপ্টার সিক্সে আবারও ফিরেছেন ফারিয়া শাহরিন। প্রায় দুই বছর পর ধারাবাহিকটিতে ফিরে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী।

ফারিয়া শাহরিন গণমাধ্যমকে বলেন, প্রায় দুই বছর ধরে ব্যাচেলর পয়েন্টে ফেরার জন্য অপেক্ষা করেছি। এই সিরিয়ালের পর আমি অন্য কোনো কাজ করিনি। নিজেকে প্রস্তুত করেছি, ওজন কমিয়েছি। এতদিন পর চ্যাপ্টার সিক্সে নিজেকে দেখে সত্যিই শান্তি লাগছে। আশা করছি দর্শক আমার কামব্যাক দেখে খুশি হবে।

তিনি আরও জানান, সিজন ফাইভে না থাকায় দর্শকদের প্রশ্নের উত্তর দিতে দিতে একসময় ক্লান্ত হয়ে পড়েছিলেন। অভিনেত্রীর ভাষায়, এতদিন আমার কমেন্ট বক্স ভরে থাকত একটাই প্রশ্ন আমি কেন সিজন ফাইভে নেই। সেই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অবশেষে সব প্রশ্নের উত্তর একসঙ্গেই দিয়ে দিতে পারলাম।