শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রায়পুরে মাদকাসক্ত সহেলের আগুনে পুড়ে ছাই ১১ পরিবার

রায়পুরে মাদকাসক্ত সহেলের আগুনে পুড়ে ছাই ১১ পরিবার

ENTER TV


রায়পুরে মাদকাসক্ত সহেলের আগুনে পুড়ে ছাই ১১ পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে বাসাবাড়ি বাজারে  দোকানপাটে ও বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১টি বসতঘর ও ৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।আগুন লাগানোর অভিযোগে সোহেল নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেয়।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৫ টায় রফিক উল্যা ছেলে মাদকাসক্ত সোহেল পেট্রোল ঢেলে নিজের ঘরে আগুন দেন। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে  পাশাপাশি থাকা ১১টি বসতঘর ও ছয়টি দোকানেও আগুন লাগে।

আগুনে ঘরবাড়ি ও দোকানের টিন, আসবাবপত্র, মালামালসহ বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ক্ষতিগ্রস্ত জাবের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক বলেন, আগুনে তাঁর দোকানের বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।   দোকানের পিছনের বসতবাড়ি পুরোপুরি পুড়ে গেছে। তাঁর দাবি,দোকানের পিছনের  ঘরের সোহেল নামের এক ছেলে আগুন লাগিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সোহেল মাদকাসক্ত এবং তার অগ্নিসংযোগের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। রায়পুর ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, ভোর ৫টা ১০ মিনিটের দিকে তাঁরা আগুনের খবর পান। স্থানীয় কারও কাছে ফায়ার সার্ভিসের নম্বর না থাকায় ৯৯৯-এ ফোন করার পর খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। আগুন নিয়ন্ত্রণে রায়পুরের দুটি ও লক্ষ্মীপুরের একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট কাজ করেছে।তবে ঘটনার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিসংযোগের অভিযোগের সত্যতা পরই নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে পুড়ে যাওয়া ঘরবাড়ি ও দোকানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। ক্ষতিগ্রস্তদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।সাজানো সংসার ও জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অনেকেই এখন খোলা আকাশের নিচে অসহায় হয়ে পড়েছেন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তার দাবি জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার , রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া ও উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন ।

 

 

মাহবুব হোসেন  রনি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি