শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস মারা গেছেন

মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস মারা গেছেন

মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস মারা গেছেন


জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’র সঙ্গে পারফর্ম করার মাধ্যমে পরিচিত মার্কিন পপ তারকা ক্যামরিন ম্যাগনেস মারা গেছেন। গায়িকা ক্যামরিনের সোশ্যাল মিডিয়ার পেজে তার আকস্মিক মৃত্যুর কথা জানানো হয়েছে। তবে এতে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ ডিসেম্বর তার মৃত্যুর কথা জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।

এক শোক বার্তায় বলা হয়েছে, আমাদের প্রিয় ক্যামরিনের মৃত্যুতে আমরা সবাই শোকাহত, আমাদের হৃদয় ভারাক্রান্ত। সে একজন উজ্জ্বল শক্তি ছিল, যার কণ্ঠস্বর, লাজুকতা ও উজ্জ্বল চেতনা অনেককে স্পর্শ করেছে। তরঙ্গের নিচে হোক বা মঞ্চে, সে ছিল একজন নির্ভীক শক্তি এবং সীমাহীন দয়াশীল।’

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের বাসিন্দা ক্যামরিনের জীবনের শুরু থেকেই সংগীতের প্রতি বেশ ঝোঁক ছিল। ২০০৮ সালে মাত্র ৯ বছর বয়সে রেকর্ড লেবেল ৫২৮০ মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তার প্রথম একক ‘ওয়েট অ্যান্ড সি’ ২০১১ সালের শিশুতোষ কমেডি ‘জুডি মুডি অ্যান্ড দ্য নট বামার সামার’-এ প্রদর্শিত হয়। পাশাপাশি ‘সামার’ ও ‘সো হেয়াট ওহ ওয়েল’ গানগুলোও প্রদর্শিত হয়।