সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাউস্টের এআইএস বিভাগে নবীন বরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাউস্টের এআইএস বিভাগে নবীন বরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ENTER TV


বাউস্টের এআইএস বিভাগে নবীন বরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাউস্ট), সৈয়দপুর-এর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের উদ্যোগে নবীন বরণ (ফ্রেশার্স’ রিসেপশন) প্রোগ্রাম উপলক্ষে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউস্টের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসাইন মজুমদার, পিএসসি। তিনি নিজ হাতে ক্যাম্পাসে একটি বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যা নবীন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানটিকে আরও অর্থবহ ও স্মরণীয় করে তোলে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউস্টের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. শামীম রেজা, পিএইচডি (অব.), registrar কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পিবিজিএম (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নায়ন, বিজিওএম, পিএসসি (অব.), ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ আলম এবং এআইএস বিভাগের বিভাগীয় প্রধান জনাব রাকিবুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে বাউস্ট একটি সবুজ ক্যাম্পাস গড়ে তোলা, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৃক্ষরোপণ শেষে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে উষ্ণ ও আন্তরিক অর্ঘ্যে স্বাগত জানানো হয়।

 

মোঃ আমির হোসেন
সৈয়দপুর (নীলফামারী)