সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবীনগরে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা

নবীনগরে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা

ENTER TV


নবীনগরে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা

আজ ০৬/০৯/২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় নবীনগর, বগডহর এলাকায় আহমদ হসপিটাল কর্তৃক নদীর জমি ভরাট করে পরিবেশগত ও প্রতিবেশগত ক্ষতিসাধন করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, (সংশোধিত-১০১০) এর ৬(৫)  ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে জলাধার ভরাটের  অপরাধে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য্য করে তা আদায় করা হয়। অভিযানে নেতৃত্বে ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন জনাব মোঃ রাখিবুল হাসান, পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া। উক্ত অভিযানে সরাইল উপজেলা পুলিশ, আনসার সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিল। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভরাটকৃত অংশ আগামী ১৫ দিনের মধ্যে খালি করে নদীর জমি পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন এবং নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হলে ভরাটকৃত বালু জব্দ করে নিলামের ঘোষণা দেন এবং পরিবেশ সংরক্ষণ আইনে মামলার নির্দেশ প্রদান করেন।

 

শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম।