সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে ছয় তলা ভবন ধসে আটকা অর্ধশত শিক্ষার্থী

ভারতে ছয় তলা ভবন ধসে আটকা অর্ধশত শিক্ষার্থী

ENTER TV


ভারতে ছয় তলা ভবন ধসে আটকা অর্ধশত শিক্ষার্থী

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতনে ছয়তলা একটি ভবন ধসে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবন ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন।

আজ রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানান, ভবনটি ৭৫ শয্যার একটি পেইং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত হতো।

সরকারের এক প্রতিনিধি সাংবাদিকদের জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে দিল্লি পুলিশ দুজনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি সাহায্যের জন্য মানুষের চিৎকার শুনেছেন। আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভবনটি ‘হোস্টেল ডেজ’ নামে পরিচিত পুরুষ শিক্ষার্থীদের একটি পিজি আবাসন ছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রোববার হওয়ায় ভবনে থাকা বেশির ভাগ শিক্ষার্থী তাদের কক্ষে ছিলেন। ভবন ধসে পড়ার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকারীদের জন্য অপেক্ষা না করে নিজেরাই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা শুরু করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কংক্রিটের একটি বড় স্ল্যাবের নিচে একজন আটকে আছেন। কয়েকজন মিলে স্ল্যাবটি সরানোর চেষ্টা করছেন।

উদ্ধারকাজে অন্তত ১২টি ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়েছে। একটি এক্সকাভেটর দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। আরও যন্ত্রপাতি ঘটনাস্থলে আনা হচ্ছে। ফায়ার সার্ভিসের সঙ্গে দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরাও উদ্ধারকাজে যুক্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশ সদস্যদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করে দেওয়া হয়েছে। আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধারে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চলছে।

ঘটনাস্থলে থাকা স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা সাংবাদিকদের বলেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোন করছেন। এতে আরও মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, উদ্ধারকাজ চলছে এবং সবাই আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রার্থনা করছেন।