শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: রবিউল ইসলাম নয়ন

জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: রবিউল ইসলাম নয়ন

জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: রবিউল ইসলাম নয়ন

জসীম উদ্দীন : শালিখা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি জনগণের দুঃখ-দুর্দশা দূর করতে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং জনগণের মঙ্গলের কথা চিন্তা করে। তাই সর্বোপরি জনগণের শান্তি ও অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শালিখা উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে আড়পাড়া হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান মিল্টনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম প্রিন্স, শহিদুর রহমান শহিদ, তরিকুল ইসলাম, আল মোর্তজা, মনিরুজ্জামান মনা, মোনতাজ, যুবদল নেতা মহাসিন মোল্লা, মহব্বত মুন্সি, ইশতিয়াক আহমেদ অনিক, উপজেলা ছাত্রদলের সভাপতি সুজায়েত হোসেন সজিব, সদস্য সচিব তিতাস বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।