শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গুয়ার হাওর রক্ষায় জরুরি নির্দেশনা, জয়পুর-গোলাবাড়িতে স্থাপন সাইনবোর্ড

টাঙ্গুয়ার হাওর রক্ষায় জরুরি নির্দেশনা, জয়পুর-গোলাবাড়িতে স্থাপন সাইনবোর্ড

টাঙ্গুয়ার হাওর রক্ষায় জরুরি নির্দেশনা, জয়পুর-গোলাবাড়িতে স্থাপন সাইনবোর্ড

মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ


টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের জন্য জরুরি নির্দেশনাসমূহ সংবলিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। তাহিরপুর উপজেলার জয়পুর-গোলাবাড়ি এলাকায় এ সাইনবোর্ড স্থাপন করা হয়।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।

স্থাপিত সাইনবোর্ডে থাকা ডিজিটাল QR কোড স্ক্যান করে পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টরা ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫’ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা—ECA হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওরের অনন্য জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটক, হাউসবোট মালিক-চালকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।