শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকার সংসদীয় কমিটির সভাপতি এ.কে.এম. সেলিম রেজা হাবিব এম পি

স্থানীয় সরকার সংসদীয় কমিটির সভাপতি এ.কে.এম. সেলিম রেজা হাবিব এম পি

স্থানীয় সরকার সংসদীয় কমিটির সভাপতি এ.কে.এম. সেলিম রেজা হাবিব এম পি

 স্থানীয় সরকার সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এ.কে.এম. সেলিম রেজা হাবিব এমপিকে দেশবাসীর অভিনন্দন ও শুভকামনা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন পাবনা ২ সুজানগর - বেড়া নির্বাচনী এলাকা হতে বিএনপি'র এমপি জননেতা এ.কে.এম. সেলিম রেজা হাবিব এমপি। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় দেশের সর্বস্তরের জনগণ ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও মানুষের কল্যাণে আরও গতিশীল ভূমিকা পালনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
এ.কে.এম. সেলিম রেজা হাবিব একজন দূরদর্শী, জনবান্ধব ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে সর্বমহলে পরিচিত। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, সততা এবং দেশপ্রেমের কারণে সংসদীয় কমিটির এই গুরুদায়িত্ব পালনে তিনি অনন্য অবদান রাখতে পারবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় জনসাধারণ। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই নেতার রয়েছে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার দীর্ঘ ইতিহাস।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় প্রশাসন শক্তিশালীকরণ এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংশ্লিষ্ট মহলের বিশ্বাস, এ.কে.এম. সেলিম রেজা হাবিব এমপির গতিশীল ও সুযোগ্য নেতৃত্বে এই কমিটির কার্যক্রম আরও বেগবান হবে। এর ফলে দেশের প্রতিটি অঞ্চলের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে।
শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গৃহীত হবে। মহান আল্লাহ তাআলা তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নেক হায়াত ও পূর্ণ সফলতা দান করুন এবং আগামী দিনে তাঁকে দেশ ও জাতির কল্যাণে আরও বেশি খেদমত করার তৌফিক দান করুন—এটাই এখন সকলের ঐকান্তিক কামনা।

এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি