হলিউডের নব্বই দশকের দর্শকদের কাছে পরিচিত মুখ ভিলেন পিটার গ্রিন আর নেই। স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডের ক্লিনটন স্ট্রিটে অবস্থিত নিজের বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
নিউইয়র্ক পোস্ট থেকে জানা যায়, পুলিশের প্রাথমিক তথ্যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মেডিকেল পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে। দীর্ঘদিনের ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। আমাদের প্রজন্মের অন্যতম শক্তিশালী অভিনেতা। তাঁকে বন্ধু হিসেবে ভীষণ মিস
নব্বইয়ের দশকে পিটার গ্রিন নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন পর্দার ভয়ংকর ও জটিল চরিত্রে অভিনয়ের মাধ্যমে। কুয়েন্টিন টারান্টিনোর কাল্ট ক্লাসিক ‘পাল্প ফিকশন’ সিনেমায় নিষ্ঠুর চরিত্র ‘জেড’ হিসেবে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। একইভাবে ‘দ্য মাস্ক’ সিনেমায় জিম ক্যারি ও ক্যামেরন ডিয়াজের বিপরীতে ডোরিয়ান টাইরেল চরিত্রে তার উপস্থিতি ছিল দুর্দান্ত।
