বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত উপজেলা প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত উপজেলা প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত উপজেলা প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার একটি ট্রলারে বজ্রপাতের ঘটনায় সাকিব (২৩) ও ইমন (২৪) নামে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলারের মাঝিসহ আরও তিনজন আহত হয়েছেন।

রোববার বিকেল ৪টার দিকে উপজেলার মায়ারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব ও ইমন দুজনই রাঙ্গাবালী উপজেলার যুগিরহাওলা-সামুদাবাদ এলাকার বাসিন্দা। সাকিব ওই গ্রামের শহিদ শিকদারের ছেলে এবং ইমন হাবিব খাঁর ছেলে। নিহত দুজনেরই শিশু সন্তান রয়েছে। সাকিবের এক বছরের একটি সন্তান এবং ইমনের দুই বছরের একটি সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন খাঁর মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে সাকিব, ইমনসহ পাঁচ জেলে রোববার সকালে ইলিশ ধরার উদ্দেশ্যে সাগরে যান। বিকেল সাড়ে ৩টার দিকে মায়ারচর সংলগ্ন এলাকায় জাল ফেলার সময় হঠাৎ ট্রলারটির ওপর বজ্রপাত হয়।
এতে সাকিব ও ইমন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে ট্রলারের মাঝি সুমন খাঁ এবং জেলে নিবির ও নিপু আহত হন। পরে অন্য একটি মাছ ধরার বোট এসে আহতদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ট্রলারের মালিক ও নিহত ইমনের বড় ভাই সুমন খাঁ বলেন, ‘সকাল ১০টার দিকে আমরা মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাই। বিকেল ৪টার দিকে মায়ারচরে জাল ফেলছিলাম। হঠাৎ বজ্রপাত হলে আমি পেছনে তাকিয়ে দেখি, আমার ভাই ইমন নেই। আমরাও অসুস্থ হয়ে পড়ি। পরে অন্য একটি বোট এসে আমাদের উদ্ধার করে।’
রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘বজ্রপাতে দুই জেলে নিহত ও তিনজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একজন এসআই রয়েছেন। নিহত ও আহত সবাই রাঙ্গাবালী উপজেলার যুগিরহাওলা-সামুদাবাদ এলাকার বাসিন্দা

উপজেলা প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)