শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেক্সিকোতে উৎসবে আতশবাজি বিস্ফোরণে নিহত ১০

মেক্সিকোতে উৎসবে আতশবাজি বিস্ফোরণে নিহত ১০

ENTER TV


মেক্সিকোতে উৎসবে আতশবাজি বিস্ফোরণে নিহত ১০

মেক্সিকোতে একটি ধর্মীয় উৎসব চলাকালে আতশবাজি বিস্ফোরণে দেয়াল ধসে পরে। এতে অন্তত ১০ জন নিহত এবং আরও ৬৪ জন আহত হয়েছেন। শনিবার রাতে মেক্সিকো স্টেটের মধ্যাঞ্চলীয় তেমাস্কালসিংগো শহরের নুয়েস্ত্রা সেনোরা দে লা লুজ গির্জার পাশে এই দুর্ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে এপি (অ্যাসোসিয়েটেড প্রেস)। মেক্সিকো সিটি থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত শহরটিতে অন্তত ৬৬ হাজার মানুষের বসবাস। ঘটনার সময় শত শত মানুষ উৎসবের আতশবাজি প্রদর্শনী দেখার প্রস্তুতি নিচ্ছিলেন। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি এবং মেক্সিকো স্টেটের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ বিষয়ে তদন্ত শুরু করেছে।স্থানীয় এক বিশপ জানিয়েছেন, আহতদের মধ্যে দুজন যাজকও রয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ধোঁয়া ও ধ্বংসস্তূপের মাঝে লোকজন জীবিতদের খুঁজছেন। মেক্সিকোতে ধর্মীয় ও পথ-উৎসবে প্রায়ই আতশবাজি পোড়ানো হয়, ফলে সেখানে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।