রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় অবৈধভাবে মজুদ ৩২৮ বস্তা সরকারি সার জব্দ, গ্রেপ্তার ২

মাগুরায় অবৈধভাবে মজুদ ৩২৮ বস্তা সরকারি সার জব্দ, গ্রেপ্তার ২

ENTER TV


মাগুরায় অবৈধভাবে মজুদ ৩২৮ বস্তা সরকারি সার জব্দ, গ্রেপ্তার ২

মাগুরার শ্রীপুরে সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার অবৈধভাবে মজুদ ও কালোবাজারির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও শ্রীপুর থানা পুলিশ। এ সময় একটি বসতবাড়ি, গুদাম ও দোকানঘরে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের সরকারি সরবরাহকৃত ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এসব তথ্য জানান।
পুলিশ জানায়, দেশে পর্যাপ্ত সার মজুদ থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে সার বিক্রির কারণে আমন মৌসুমে কৃষকদের ভোগান্তির তথ্য পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে সরকারি উচ্চপর্যায়ের নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরায় অবৈধভাবে সার মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা থেকে ৬ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ২ নম্বর আমলসার এলাকার শহিদ জোয়াদ্দারের বসতবাড়ি ও গুদাম এবং নবাব জোয়াদ্দারের দোকানঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি সরবরাহকৃত বিভিন্ন ধরনের মোট ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
এ ঘটনায় ৬ সেপ্টেম্বর শ্রীপুর থানায় মামলা নম্বর-০৩ দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(১) ধারায় দায়ের করা মামলায় মোছা. সেলিনা ইয়াসমিন (৫০), উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শ্রীপুর উপজেলা, মাগুরা এবং আমলসার এলাকার মো. শাহীন জোয়াদ্দার (৫৫) ও নবাব জোয়াদ্দার (৫৮)-কে আসামি করা হয়।
মামলা দায়েরের পর পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে সিসিআইসি মাগুরার এসআই (নিঃ) অজয় দাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং শ্রীপুর থানা পুলিশের সমন্বয়ে লাঙ্গলবাঁধ ও কোদলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. শাহীন জোয়াদ্দার (৫৫) ও নবাব জোয়াদ্দার (৫৮)-কে ৭ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার অবৈধভাবে মজুদ ও কালোবাজারির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, সরকারি সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ ও কালোবাজারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
এ ধরনের অপরাধের তথ্য পুলিশকে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ

 

 

মো: সাজ্জাদ হোসেন

মাগুরা জেলা প্রতিনিধি