যশোরের শার্শা উপজেলার কুদলার হাট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার বাহাদুরপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বেনাপোল পৌর জাতীয়তাবাদী যুবদল সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিনাজুল ইসলাম।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক,অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত গৌরব নয়; এটি বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও পুরো এলাকার জন্যও গর্বের বিষয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠান থেকে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়।
আশরাফুল ইসলাম
বেনাপোল যশোর
