মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে নারী আটক

যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে নারী আটক

ENTERTV


যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে নারী আটক

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে শাহানা (২৬) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় এ ঘটনা ঘটে।

আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর এলাকার মাহমুদ আলীর স্ত্রী। ভুক্তভোগী শাহানারা (৬৫) যশোর সদর উপজেলার বড় মেঘলা এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, শাহানারা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। অভিযোগ, এ সময় পেছন থেকে তাঁর ওড়নার ভেতরে হাত ঢুকিয়ে কাটার দিয়ে গলার স্বর্ণের চেইন কেটে নেওয়ার চেষ্টা করেন শাহানা। এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন ও একটি কাটার উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানাকে অবগত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

মামুন হোসেন

যশোর