মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেমধুখালীতে দুই কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেমধুখালীতে দুই কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেমধুখালীতে দুই কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে তালগাছের চারা রোপণ করা হয়েছে।আজ 
সোমবার  দুপুর ১২টায় উপজেলার মেগচামী ইউনিয়নের গোপিনাথপুর থেকে নরকোনা পর্যন্ত সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির, মিহির কুমার বাবলু, মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী এবং মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ।
এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম আরেফিন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলী মুনসুর দাউদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।