মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
“করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ”—
এই প্রত্যয়কে সামনে রেখে সুনামগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এমপির উন্নয়নের ধারাবাহিকতায় তাহিরপুর উপজেলার বাগলি ও চারাগাঁও শুল্ক স্টেশনের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কগুলো পাকা ও ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে তাহিরপুর উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট জনপ্রকৌশলীদের সঙ্গে নিয়ে শুল্ক স্টেশন এলাকার সড়কগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে সড়কগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় উন্নয়নকাজের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ফেরদৌস আলম আখঞ্জী,
বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সাখাওয়াত হোসেন, তাহিরপুর উপজেলার সুনামধন্য ব্যবসায়ী জনাব মোস্তাক আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।