শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় নমিনিকে ওয়ালটনের ১ লাখ টাকা সহায়তা

মাগুরায় নমিনিকে ওয়ালটনের ১ লাখ টাকা সহায়তা

ENTER TV


মাগুরায় নমিনিকে ওয়ালটনের ১ লাখ টাকা সহায়তা


মাগুরায় কিস্তি ক্রেতা সুরক্ষা নীতির আওতায় মৃত ক্রেতার মনোনীত (নামিনী) ব্যক্তির হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছে ওয়ালটন প্লাজা, ভায়না মোড়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাগুরা শহরের ভায়না মোড়স্থ ওয়ালটন প্লাজায় এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডিভিশনাল ক্রেডিট মনিটরিং কর্মকর্তা মোঃ ওয়াহিদুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার রিফাত হাসান খান, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মোঃ মাহিবুল ইসলাম লিমন এবং প্লাজা ম্যানেজার মোঃ সারোয়ার এ আলম।
অনুষ্ঠানে কিস্তি ক্রেতা সুরক্ষা সুবিধার আওতায় মৃত ক্রেতা মোঃ আশিকুর রশিদের স্ত্রী ও মনোনীত ব্যক্তি মোছাঃ তাসলিমা নাসরিনের হাতে মোট ১ লাখ টাকার আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।
ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডের আওতায় গ্রাহক ও তার পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে। এর মধ্যে কিস্তি চলমান অবস্থায় গ্রাহক বা তার পরিবারের সদস্যের মৃত্যু হলে যোগ্যতা অনুযায়ী ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা, মৃত গ্রাহকের দাফন বা সৎকারের জন্য আর্থিক সহায়তা এবং পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী ওয়ালটন প্লাজায় চাকরির সুযোগ অন্যতম।
এছাড়া প্লাজাভিত্তিক হ্যাপিনেস ও হেলথকেয়ার কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সহায়তা, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে টেলিমেডিসিন সেবা এবং দেশের ৩ হাজারের বেশি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, অ্যামিউজমেন্ট পার্ক, রিসোর্ট ও সুপারশপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ ছাড়ের সুবিধা রয়েছে। নগদ ও কিস্তিতে পণ্য কেনার ক্ষেত্রেও গ্রাহকরা বিশেষ ছাড় পেয়ে থাকেন।
মাগুরায় ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা নীতির স্থানীয় পার্টনার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জননী ল্যাব কেয়ার, মাগুরা কুইন্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ভিটাসাইর ফার্মেসি, প্যাসিফিক মেডিকেল সার্ভিসেস, মেসার্স কাজল ড্রাগ হাউজ, আধুনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং কুইন্স মেডিসিন কর্ণার।
ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানায়, কিস্তি ক্রেতা সুরক্ষা নীতির মাধ্যমে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিপদের সময়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আয়োজনে: ওয়ালটন প্লাজা, ভায়না মোড়, মাগুরা।

 


মো: সাজ্জাদ হোসেন

 মাগুরা জেলা প্রতিনিধি