রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদিতে একাধিক হামলা, আহত ৭৩

সৌদিতে একাধিক হামলা, আহত ৭৩

ENTER TV


সৌদিতে একাধিক হামলা, আহত ৭৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন আহত হয়েছেন। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ খবর দিয়েছে রয়টার্স।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানান, হুথিরা সৌদির আভা, খামিস মুশাইত, জাজান ও নাজরান শহরে এই হামলা চালায়। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জোট জানায়, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে চালানো এসব হামলার কঠোর জবাব দেয়া হবে।অন্যদিকে, হুথিদের সংবাদমাধ্যম আনসারুল্লাহ টেলিগ্রামে দেয়া এক পোস্টে দাবি করে, তারা সৌদি আরবের গভীরে সফলভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা আরও জানায়, আভা আন্তর্জাতিক বিমানবন্দর, কিং খালিদ বিমানঘাঁটি এবং আভা ও জাজানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।