ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, ও প্রশাসনিক কর্মকর্তারদের অংশ গ্রহনে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন'র সভাপতিত্বে সাক্ষরতা সমন্ধে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হেসাইন, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান,জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামীমা রশিদ প্রজেক্ট কো-অর্ডিনেটর পপি ভালুকা,মোঃ রিয়াজ উদ্দিন প্রমূখ।
বক্তারা নিরক্ষরতা দূরীকরণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আশিকুর রহমান শ্রাবন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
