শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চুরির অভিযোগে আটক, পরে স্থানীয়ভাবে সমঝোতা

চুরির অভিযোগে আটক, পরে স্থানীয়ভাবে সমঝোতা

ENTER TV


চুরির অভিযোগে আটক, পরে স্থানীয়ভাবে সমঝোতা

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামে চায়না দুয়ারী জাল চুরির অভিযোগ উঠেছে মো. জামিরুল ইসলাম মদন (৪০) পিতা: মো. জামাল মন্ডল ও
একই গ্রামের জিয়ার শেখ (৪০) পিতা: আলেম শেখ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে।

৭সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে এই চুরির ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে জানা যায়, অভিযুক্ত জামিরুল ইসলাম মদন চোরাইকৃত এক জোড়া চায়না দুয়ারী জাল ১৭০০ টাকা দরে একই গ্রামের আলেম শেখের ছেলে জিয়ার শেখ (৪০) এর নিকট বিক্রি করার কথা উঠলের পরবর্তীতে যানা যায় জিয়ারের মাধ্যমেই গয়েশপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের এক গরু ব্যবসায়ির নিকট চুরাইকৃত জাল বিক্রির পর জিয়ারের  মাধ্যমে পৌছে দেওয়ার কথা স্বীকার করেছেন।
ভুক্তভোগী জালের মালিক মো. ছেকেন জানান, "মদন আমার জাল চুরি করে জিয়ারের কাছে বিক্রি করার সময় আমি তাকে হাতেনাতে ধরে ফেলি।তিনি আরও জানান, অভিযুক্ত মদনের বিরুদ্ধে এলাকায় জাল চুরির এমন আরও নানা অভিযোগ রয়েছে।
এ ঘটনার পর প্রাথমিকভাবে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও, পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি বৈঠক ডেকে আপস-মীমাংসা করা হয়।

 

 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: