শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করল ওমান

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করল ওমান

ENTER TV


ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করল ওমান

হরমুজ প্রণালিতে ইরানের হামলার শিকার সৌদি পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। হামলার এক সপ্তাহ পর সোমবার এ তথ্য জানিয়েছে ওমান। খবর গালফ নিউজের।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, রয়্যাল নেভি অব ওমানের একটি জাহাজ তেলবাহী জাহাজটির ২৫ সদস্যের ক্রুকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিয়েছে। পাশাপাশি ১৬ নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

তবে বাকি নাবিকদের কী হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ওমান কর্তৃপক্ষ। তবে হামলার ঘটনায় সিডর নামের ওই জাহাজটির দুই নাবিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি আরবের জাতীয় নৌপরিবহন প্রতিষ্ঠান বুধবার জানিয়েছিল, সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার সময় হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজটিতে হামলা চালানো হয়। এতে ফিলিপাইনের দুই নাবিক নিহত হন।ছয় মাস ধরে চলা যুদ্ধের পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা অব্যাহত রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ অব্যাহত রয়েছে।