শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাশিয়ায় তুষারধসে নিহত ১১, নিখোঁজ ৬

রাশিয়ায় তুষারধসে নিহত ১১, নিখোঁজ ৬

ENTER TV


রাশিয়ায় তুষারধসে নিহত ১১, নিখোঁজ ৬

রাশিয়ার ককেশাস পর্বতমালায় ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার কাবারদিনো-বালকারিয়া অঞ্চলের বেজেঙ্গি গিরিখাতে তুষার ও বরফের বিশাল স্তর পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসে। ওই সময় এলাকাটিতে ৩৩ জন পর্বতারোহী ছিলেন।

তুষারধসের ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়েছে। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পরিষ্কার আকাশের নিচে পাহাড়ের ঢাল বেয়ে বিপুল পরিমাণ তুষার ও বরফ দ্রুত নিচের দিকে নেমে আসছে।

ঘটনার পর নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে। কয়েক ডজন উদ্ধারকর্মী তল্লাশি চালাচ্ছেন। উদ্ধারকাজে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

তুষারধসের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্তকারীদের ধারণা, পাহাড়ের ওপর ঝুলে থাকা একটি হিমবাহ ধসে পড়ার কারণে এই তুষারধসের সূত্রপাত হতে পারে।কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ছয়জনের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।