রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাহামা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমান নিখোঁজ

বাহামা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমান নিখোঁজ

ENTER TV


বাহামা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমান নিখোঁজ

বাহামা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পথে চার আরোহী নিয়ে একটি ছোট বিমান নিখোঁজ হয়েছে। নিখোঁজ বিমানটির সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে বাহামা ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে বাহামা পুলিশ জানিয়েছে, পাঁচ আসনের বিমানটি সোমবার ‘গ্রেট হারবার কে’ থেকে ফ্লোরিডার ওপা-লকায় উদ্দেশে উড্ডয়ন করে। পরে বাহামার সবচেয়ে বড় দ্বীপ অ্যান্ড্রোস আইল্যান্ডের প্রায় ১৩ মাইল (২১ কিলোমিটার) পশ্চিমে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ বিমানে একই পরিবারের চারজন ছিলেন বলে জানিয়েছেন পরিবারের এক সদস্য সিলভি লারিউ। তারা হলেন মারিও লামার, তার স্ত্রী লিলি লামার এবং তাদের দুই নাতি-নাতনি ক্রিশ্চিয়ান সোশা ও সোফি সোশা।পুলিশ জানায়, অ্যান্ড্রোস আইল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রেড বে এলাকার উপকূলীয় পানিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে, এমন খবর পাওয়ার পর তারা তল্লাশি শুরু করে। তবে এখনো হদিস মেলেনি।

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি বাহামার উপকূলের কাছে কিছু সময় চক্কর দেওয়ার পর রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ওই সময় এলাকায় ভারী বজ্রঝড় হচ্ছিল। তবে দুর্ঘটনার সঙ্গে খারাপ আবহাওয়ার সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

তল্লাশি অভিযানে বাহামার প্রতিরক্ষা বাহিনীকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। অ্যান্ড্রোস আইল্যান্ডের প্রায় ১৫ মাইল (২৪ কিলোমিটার) দূরের সমুদ্র এলাকায় অনুসন্ধানের জন্য কোস্ট গার্ড একটি নজরদারি বিমান মোতায়েন করেছে।

খারাপ আবহাওয়ার কারণে প্রাথমিক তল্লাশি কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে অভিযান পুনরায় শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বাহামা পুলিশ বলেছে, নিখোঁজ বিমান ও এর আরোহীদের সন্ধান করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।