শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

শার্শায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ENTER TV


শার্শায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

যশোরের শার্শায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শার্শা উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসডব্লিউএম, ডিএই পার্ট) প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলা ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দীপক কুমার সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া পারভীনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 


আশরাফুল ইসলাম 
বেনাপোল যশোর