দীর্ঘ চার বছর সফলভাবে দায়িত্ব পালন শেষে বদলিজনিত কারণে মাগুরার শ্রীপুর থানা থেকে বিদায় নিয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিএসবি) কর্মকর্তা মো. ফখরুজ্জামান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কর্মস্থল পরিবর্তনের অংশ হিসেবে তিনি শ্রীপুর ছাড়েন এবং পরবর্তী কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন।
বিদায়বেলায় শ্রীপুরের সর্বস্তরের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন, সময়ের পরিক্রমায় এই চার বছর শুধু একটি কর্মস্থলের সময় ছিল না, এটি আমার জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। দায়িত্ব পালনকালে শ্রীপুরের মানুষের আন্তরিকতা, সহযোগিতা, ভালোবাসা ও সম্মান আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।
তিনি আরও যুক্ত করেন, আইনশৃঙ্খলা রক্ষা ও মানুষের সেবা করতে গিয়ে জেনে বা না জেনে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শ্রীপুরের মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার যে সুযোগ আমি পেয়েছি, তা আমার কর্মজীবনের অন্যতম বড় প্রাপ্তি। আপনাদের ভালোবাসা ও বিশ্বাস আমি সবসময় হৃদয়ে ধারণ করব। সম্পর্কের গভীরতা উল্লেখ করে তিনি বলেন, কর্মস্থল বদল হয়, কিন্তু মানুষের সঙ্গে গড়ে ওঠা আত্মিক সম্পর্ক কখনো বদলায় না। শ্রীপুর ছেড়ে যাচ্ছি সত্যি, কিন্তু শ্রীপুরের মানুষকে হৃদয় থেকে কখনো বিদায় দিতে পারব না।
পরিশেষে, মহান আল্লাহর দরবারে শ্রীপুরবাসীর সুখ, শান্তি ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া করেন মো.ফখরুজ্জামান একইসাথে তিনি ও তার পরিবারের ভবিষ্যৎ জীবনের জন্য শ্রীপুরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
সোহেল রানা
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
