রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলায় শঙ্খ নদীতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যুভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে  দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের মধ্য আমিলাইষ  এলাকায় সাঙ্গু নদী পানিতে  ডুবে ভাই - বোনের মৃত্যু হয়।

নিহত দুই শিশু হলো—পূর্ব ডলু কুল এলাকার বাসিন্দা মোহাম্মদ বেলালের ছেলে মো. শাহীন (৪) ও মেয়ে মোছা. আফিজা আক্তার (৬)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভাই-বোন দুজন তাদের নানার বাড়ি মধ্য আমিলাইষ এলাকায় বেড়াতে আসে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে অসতর্কতাবশত তারা শঙ্খ নদীতে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। তবে দ্রুত উদ্ধারের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি।

একই পরিবারের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে স্বজন ও পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। তাদের মৃত্যুতে এলাকায়ও শোকে  বিরাজ করছেন।

মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ।