শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ

মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ

মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি


“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ-২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাগুরা জেলা পুলিশের বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
কর্মসূচির উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। এ সময় তিনি জেলা পুলিশের বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন, জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। মাগুরা জেলা পুলিশের এ উদ্যোগ জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।
এ সময় মাগুরা জেলা পুলিশ ও উপজেলা মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।