বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারের কালোবাজারি রোধে পুলিশের কঠোর বার্তা

সারের কালোবাজারি রোধে পুলিশের কঠোর বার্তা

ENTER TV


সারের কালোবাজারি রোধে পুলিশের কঠোর বার্তা

মাগুরার শালিখা উপজেলায় সারের সুষ্ঠু সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃত্রিম সংকট ও কালোবাজারি প্রতিরোধে সারের ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
সভায় শালিখা উপজেলায় সারের সুষ্ঠু সরবরাহ ও সরকারি নির্ধারিত ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারি প্রতিরোধ, সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনা এবং কৃষকদের সহজে সার প্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন কৃষকদের স্বার্থ সংরক্ষণে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সরকারি নির্ধারিত মূল্য ও সংশ্লিষ্ট নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য ডিলারদের আহ্বান জানান।
একই সঙ্গে সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কালোবাজারির আশ্রয় না নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন। কৃষকদের হয়রানি না করে নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে সার বিতরণের ওপরও গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সার ডিলাররা সার সরবরাহ ও বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয়, তাঁদের মতামত এবং বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন এবং আইনানুগভাবে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শালিখা উপজেলাধীন সারের ডিলারগণ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়ার পাশাপাশি কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া এবং অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

 


মো: সাজ্জাদ হোসেন

মাগুরা