শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ইটভাটার বাঁধ ভেঙে প্লাবিত ১০ লাখ পাকা ইট ও ৫ বিঘা ধান

মাগুরায় ইটভাটার বাঁধ ভেঙে প্লাবিত ১০ লাখ পাকা ইট ও ৫ বিঘা ধান

ENTER TV


মাগুরায় ইটভাটার বাঁধ ভেঙে প্লাবিত ১০ লাখ পাকা ইট ও ৫ বিঘা ধান

মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া এলাকায় একটি ইটভাটার বেডি বাঁধ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ইটভাটার প্রায় ১০ লাখ পাকা ইট ও পাশের পাঁচ বিঘা জমির ধান পানিতে প্লাবিত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ভাটার মালিক।
অভিযোগ সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে মো. আমিনুর রহমান (৪৮) বাগবাড়িয়া এলাকায় ‘মেসার্স বিশ্বাস ব্রিক্স’ নামে একটি ইটভাটা পরিচালনা করে আসছেন।
গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ইটভাটা দেখাশোনা করে বাড়ি চলে যান আমিনুর রহমান। পরদিন ৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে তার পার্টনার মো. রাজু বিশ্বাস (৩৫) ফোন করে জানান, কে বা কারা ইটভাটার উত্তর-পূর্ব কোণের বেডি বাঁধ ভেঙে দিয়েছে। ফলে ভাটার ভেতরে পানি ঢুকে প্রায় ১০ লাখ পাকা ইট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাশে থাকা পাঁচ বিঘা জমির ধানও পানিতে তলিয়ে গেছে।
খবর পেয়ে আমিনুর রহমান দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতে পান। তার অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ৮ সেপ্টেম্বর রাত ৯টা থেকে ৯ সেপ্টেম্বর সকাল ৬টার মধ্যে কোনো একসময় বাঁধটি ভেঙে দিয়ে এ ক্ষয়ক্ষতি করেছে।
ঘটনার পর তিনি ও তার পার্টনার স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করতে পারেননি। পরে স্থানীয় ও পারিবারিকভাবে আলোচনা শেষে মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগে বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন আমিনুর রহমান।

 


মো: সাজ্জাদ হোসেন 

মাগুরা জেলা প্রতিনিধি