বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের


ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে গাজা উপত্যকায় অভিযান চালিয়ে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শনিবার দাবি করে যে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন সাদ।

ইসরায়েলের দাবি অনুসারে, সাদকে হত্যা করা হলে এটি হবে অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাসের কোনো শীর্ষ নেতার সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের ওই হামলায় হামাসের চার সদস্য নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। যদিও হামাস কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতের মধ্যে রায়েদ সাদ আছেন কি না, তা নিশ্চিত করা হয়নি। আইডিএফ-এর একজন কর্মকর্তা সাদকে হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান হিসেবে অভিহিত করেছেন, তবে হামাসের একাধিক সূত্র তাঁকে সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছে।