বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদির ৩২ বিমান হামলা

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদির ৩২ বিমান হামলা

ENTER TV


ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদির ৩২ বিমান হামলা

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি আরব ৩২টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার সৌদি আরবে বড় ধরনের হামলা চালানোর এক দিন পর এ দাবি করল তারা। ওই হামলায় কয়েক ডজন মানুষ আহত হন।

হুথিদের আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় সৌদি বিমানগুলো মারিব, আল জাওফ, তাইজ ও হোদেইদাহ প্রদেশের বিভিন্ন এলাকায় ৩২টি বিমান হামলা চালিয়েছে।

হুথিদের এ দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মঙ্গলবার ভোরে হুথিদের হামলার কারণে কয়েকটি তেল স্থাপনায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। ওই হামলায় ৭৩ জন আহত হন। এরপর সৌদি বিমান হামলার খবর জানায় হুথিরা।গত সপ্তাহে ইয়েমেনে আবারও প্রাণঘাতী সংঘাত শুরু হয়। বাব আল মানদেব প্রণালির কাছে ভূখণ্ড দখলের লক্ষ্যে হুথিরা বড় ধরনের অভিযান শুরু করার পর নতুন করে লড়াই ছড়িয়ে পড়ে।

ইরান হরমুজ প্রণালি অবরোধ করে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি ব্যাহত করার পর বাব আল মান্দেব প্রণালি সৌদি তেল পরিবহনের জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে।

এদিকে সর্বশেষ ইয়েমেন সংঘাতে এখন পর্যন্ত ৫০০ জনের বেশি নিহত হয়েছেন। এদের বেশিরভাগই দুই পক্ষের যোদ্ধা। উভয় পক্ষের সূত্রের বরাতে এএফপির হিসাব অনুযায়ী এ তথ্য জানা গেছে।