রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলের শুভেচ্ছায় বরণ

সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলের শুভেচ্ছায় বরণ

ENTER TV


সাপাহার থানার নবাগত ওসি শাহীন রেজাকে ফুলের শুভেচ্ছায় বরণ

নওগাঁর সাপাহার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজাকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র-জনতা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার থানা কার্যালয়ে নবাগত ওসি শাহীন রেজাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তাঁকে স্বাগত জানিয়ে সাপাহার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

নবাগত ওসি শাহীন রেজা বলেন, “আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। দায়িত্ব বুঝে পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্ভয়ে ও হয়রানিমুক্তভাবে সেবা নিতে পারেন, সে লক্ষ্যে সাপাহার থানা পুলিশ কাজ করবে। অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।”

এ সময় সাপাহার থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
 

হারুনুর রশিদ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি