শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুস খাইয়ে অচেতন করে চুরি আবারও গ্রেপ্তার ফুল মিয়া

জুস খাইয়ে অচেতন করে চুরি আবারও গ্রেপ্তার ফুল মিয়া

জুস খাইয়ে অচেতন করে চুরি আবারও গ্রেপ্তার ফুল মিয়া

খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে জুস পান করিয়ে এক ব্যবসায়ীকে অচেতন করে টাকা ও মোবাইল সেট হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে ট্রেনে টহলরত রেলওয়ে পুলিশের তত্পরতায় রক্ষা মেলেনি চক্রের। পুলিশের সন্দেহ হলে ঘটনাস্থল থেকেই অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য ফুল মিয়াকে (৫৬) আটক করা হয়। পরে তাঁর দেহে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় লুট হওয়া টাকা ও মোবাইল ফোন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় ভুক্তভোগী যাত্রীকে উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। পুলিশ জানায়, বিকেল ৩টা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। তবে উদ্ধার হওয়া মোবাইলের মাধ্যমে তাঁর পরিবারকে বিষটি জানানো হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী হাজী মফিজুর রহমান ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হেলাফেলা গ্রামের বাসিন্দা। অন্যদিকে আটককৃত ফুল মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার আবদুল্লাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগির ৩৪ নম্বর সিটের যাত্রী ছিলেন ব্যবসায়ী মফিজুর। পার্বতীপুর রেলস্টেশন পার হওয়ার পর তাঁর অচেতন অবস্থা দেখে ট্রেনে থাকা টহল পুলিশের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে পাশের সিটে থাকা ফুল মিয়াকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ফুল মিয়া স্বীকার করেন, ভ্রমণের একপর্যায়ে আলাপ জমিয়ে কৌশলে মফিজুরকে চেতনানাশক মিশ্রিত জুস পান করান তিনি।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে। আটক ফুল মিয়াসহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ৩০ আগস্ট একই ট্রেনে মা-মেয়েকে জুস খাইয়ে গহনা হাতিয়ে নেওয়ার সময় যাত্রীদের হাতে ধরা পড়েছিলেন এই ফুল মিয়া। সে সময় যাত্রীরা তাঁকে ধরে নিজের আনা জুসই পান করালে তিনিও অজ্ঞান হয়ে পড়েছিলেন। সেই ঘটনার পর আবারও একই কায়দায় অপরাধ করতে গিয়ে রেলওয়ে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি।

 

 

 

মোঃ আমির হোসেন 
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি