শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চোরাই কয়লা আনতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

চোরাই কয়লা আনতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

চোরাই কয়লা আনতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে চোরাই কয়লা সংগ্রহ করতে গিয়ে মাটিচাপায় ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্তের ওপারে ভারতের গারো পাহাড় এলাকায় একটি কয়লার গুহায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লালঘাট গ্রামের পশ্চিমপাড়ার সমির উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সীমান্তের একটি প্রভাবশালী ভারতীয় চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে হতদরিদ্র শ্রমজীবী মানুষকে নানা প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতে পাঠিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। কাঁটাতারের বেড়ার কাছাকাছি ছোট ছোট সুরঙ্গপথ দিয়ে কিশোর ও যুবকদের ভারতের কয়লার গুহায় পাঠানো হয় বলেও স্থানীয়দের অভিযোগ।

এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ১০ থেকে ১৫ জনের একটি দল সুরঙ্গপথে ভারতে প্রবেশ করে চোরাই কয়লা সংগ্রহ করতে যায়।

কয়লা সংগ্রহ শেষে বস্তা নিয়ে গুহা থেকে বের হওয়ার সময় হঠাৎ ওপর থেকে মাটি ধসে ইউনুস আলীর ওপর পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়েন।

পরে সঙ্গে থাকা শ্রমিকরা গুহা থেকে বেরিয়ে এসে ইউনুস আলীর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

দীর্ঘ চেষ্টা শেষে দুপুর ১টার দিকে গুহার ভেতর থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি বাড়িতে নিয়ে আসা হয়।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে থাকা এসআই মোহাম্মদ আলী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ