রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরায়েলের বিরুদ্ধে ৭,৭০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

ইসরায়েলের বিরুদ্ধে ৭,৭০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

ইসরায়েলের বিরুদ্ধে ৭,৭০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

ইসরায়েল জুনে করা যুদ্ধবিরতি কাঠামো চুক্তি প্রায় ৭ হাজার ৭০০ বার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী। যুদ্ধ বন্ধ, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের লক্ষ্যে ওই সমঝোতা করা হয়েছিল।

বুধবার (০৯ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা আরও বেড়েছে। এতে দক্ষিণাঞ্চলের কাফর রেমান এলাকায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।সেনাবাহিনী আরও জানায়, দক্ষিণ লেবাননে চলমান হামলার সম্মুখসারির শহর জাওতার আল-ঘারবিয়েহতে প্রায় ৮৫ শতাংশ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। আরও ১৫ শতাংশ বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননের সেনাবাহিনীর ভাষ্য, ইসরায়েলের এসব কর্মকাণ্ড যুদ্ধবিরতি ঘিরে বিদ্যমান সমঝোতা ও ব্যবস্থাপনাকে হুমকির মুখে ফেলছে।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আলজাজিরা।