মাগুরা শহরের পারনান্দুলীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসারুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক বিভাগের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সড়ক মেরামতের কাজে পানি দেওয়ার জন্য ব্যবহৃত একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাসারুল ইসলাম ছিটকে সড়কে পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সড়কে পানি দেওয়ার কাজে ব্যবহৃত একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
মোঃ সাজ্জাদ হোসেন
মাগুরা জেলা প্রতিনিধি
