রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাল্যবিবাহ রুখতে অভিভাবকদের সচেতনতার আহ্বান

বাল্যবিবাহ রুখতে অভিভাবকদের সচেতনতার আহ্বান

বাল্যবিবাহ রুখতে অভিভাবকদের সচেতনতার আহ্বান

শিক্ষার মানোন্নয়নে ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিসীম। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার দিকে জোর দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থী নিজেকে মাদকমুক্ত রাখার পাশাপাশি খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। কোন বন্ধু বিপথে গেলে বা মাদকের দিকে ঝুঁকলে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনতে হবে। গতকাল বাঘারপাড়ার বন্দবীলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার এসব কথা বলেন। বাল্য বিবাহের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে ভুপালী আরো বলেন, একটি মেয়ের শিক্ষা জীবনের পথে বড় বাধা হয়ে দাড়ায় বাল্যবিবাহ। অসচেতন ও অপরিনামদর্শী কিছু অভিভাবক নিজ সন্তানের জীবনকে বাল্য বিবাহের মাধ্যমে অনিশ্চয়তার দিকে ঠেলে দেন যা কোন ভাবেই কাম্য নয়। বাল্যবিবাহের বিষয়ে তিনি অভিবাবকদের দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহবান জানান। এ দিন বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাঘারপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম। অ্যান্যের মধ্যে বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

বাঘারপাড়া প্রতিনিধি