রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৃজিত সবসময়ই আমাকে এভাবে বোকা বানায়: মিথিলা

সৃজিত সবসময়ই আমাকে এভাবে বোকা বানায়: মিথিলা

সৃজিত সবসময়ই আমাকে এভাবে বোকা বানায়: মিথিলা


ঢালিউড অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও টালিউড পরিচালক সৃজিত মুখার্জি দম্পতি অনেক দিন ধরেই একছাদের নিচে আর থাকছেন না বলে গুঞ্জন চলছে। এমনকি তারা দুজন নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। 

এ তারকা দম্পতির সংসারজীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই মিথিলা এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন। অভিনেত্রীর কৌশলী জবাব নেটদুনিয়ায় আরও জোরালো করে তোলে। 

সেই সময় মিথিলা বলেছিলেন— ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই। সৃজিত এখনো তার স্বামী কিনা— সঞ্চালক সরাসরি এমন কথা জানতে চাইলে রহস্য রেখে অভিনেত্রী বলেছিলেন, এটা তো যারা বলছে, তারা বলছে— আমি কিছুই বলব না। তবে স্বামী সম্পর্কিত প্রশ্নে যোগ তিনি বলেন, হ্যাঁ, পাসপোর্টে তার নামও রয়েছে।

সম্প্রতি আবারও একটি ভিডিওয়ের সাক্ষাৎকারে সব জল্পনাকে দূরে সরিয়ে দেন মিথিলা। তিনি জানালেন, এ মুহূর্তে তিনি ভারতের মুম্বাইয়ে রয়েছেন; সঙ্গে আছেন সৃজিত। তবে কবে কখন গেছেন, তা স্পষ্ট না হলেও এক সংবাদমাধ্যমের বরাতেই খবরটি সামনে এসেছে।