বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আহম্মদপুর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

আহম্মদপুর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

আহম্মদপুর ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল

পাবনার সুজানগর উপজেলার ২৪ মাইল বাজারে আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবকে অভিনন্দন জানাতে এই কর্মসূচি পালন করা হয়। আহম্মদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ যৌথভাবে এই আনন্দ র‍্যালির আয়োজন করে।

নির্ধারিত সময়ে ২৪ মাইল বাজার এলাকা থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালি শেষে ২৪ মাইল বাজারেই একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আহম্মদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তব্য রাখেন,

আহম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিএম মঞ্জুরুল হক মঞ্জু

সাবেক ছাত্রনেতা ও আহম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ সবুর

সাবেক ছাত্রনেতা এস এম শাহ আলম

মোঃ রিপন মিয়া যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুজানগর উপজেলা শাখা।

আহম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোহাম্মদ তারা

বক্তারা তাঁদের বক্তব্যে অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা বলেন, তাঁর এই অর্জনে সুজানগর ও বেড়া উপজেলার উন্নয়ন আরও গতিশীল হবে। এ ছাড়াও বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মকাণের সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

এস এন জামান হাশেমী

সুজানগর  প্রতিনিধি