শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বিএনপির বৈঠক

মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বিএনপির বৈঠক

মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বিএনপির বৈঠক

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম নিয়ে সভায় আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বানিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম। সভাটি সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া।
আলোচনা সভায় প্রধান আলোচকদের মধ্যে ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নূরুল ইসলাম গোলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুপিটার, বেলকুচি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদ তালুকদার, ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজ শেখ, উপজেলা শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদার, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লা, সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জাবেদ আলী মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা স্থানীয় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানো, দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া আসন্ন ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সম্ভাব্য প্রার্থী ও দলীয় কার্যক্রম নিয়েও নেতাকর্মীদের মধ্যে আলোচনা হয়। সভায় উপস্থিত নেতাকর্মীরা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

 


আল-আমিন হোসেন

সিরাজগঞ্জ প্রতিনিধি