বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমিরাতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করল আলজেরিয়া

আমিরাতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করল আলজেরিয়া

আমিরাতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করল আলজেরিয়া

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর দেশটির বেসামরিক ও সামরিক উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে আলজেরিয়া।১১ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত সব বেসামরিক ও সামরিক উড়োজাহাজের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মন্ত্রণালয় জানায়, শুক্রবার মধ্যরাত থেকে আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। তবে সংযুক্ত আরব আমিরাত থেকে আলজিয়ার্সের হুয়ারি বুমেদিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচলকারী বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইটগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের শেষ পর্যন্ত হওয়ায় ওই সময় পর্যন্ত এই ফ্লাইট চলাচল করতে পারবে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় আলজেরিয়া। এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত বলেছে, তারা সব দেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং পারস্পরিক সম্পর্ক আরও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

সংযুক্ত আরব আমিরাত আশা প্রকাশ করে বলেছে, আলজেরিয়ার এ সিদ্ধান্ত সাময়িক হবে এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ন থাকবে।