শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল, উচ্ছ্বসিত অভিনেত্রী

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল, উচ্ছ্বসিত অভিনেত্রী

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল, উচ্ছ্বসিত অভিনেত্রী


অভিনেত্রী ফারিয়া শাহরিন। ‘ব্যাচেলর পয়েন্ট’ চ্যাপ্টার সিক্সে আবারও এন্ট্রি নিলেন এই অভিনেত্রী। প্রায় দুই বছর পর ধারাবাহিকটিতে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি।

দীর্ঘ ক্যারিয়ার থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অন্তরা চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন ফারিয়া শাহরিন। তবে ধারাবাহিকটির পঞ্চম সিজন প্রচারে এলেও এতদিন তাকে দেখা যায়নি, যা নিয়ে দর্শকের কৌতূহলের শেষ ছিল না।

এ বিষয়ে ফারিয়া শাহরিন বলেন, “প্রায় দুই বছর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য অপেক্ষা করেছি। এই সিরিয়ালের পর অন্য কোনো কাজ করিনি। নিজেকে প্রস্তুত করেছি, ওজন কমিয়েছি। এতদিন পর চ্যাপ্টার ৬-এ নিজেকে দেখে খুব শান্তি লাগছে। আশা করছি, দর্শক আমার কামব্যাক দেখে খুশি হবে।”

তিনি জানান, দর্শকদের প্রশ্নের উত্তর দিতে দিতেই ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। অভিনেত্রীর ভাষায়, “এতদিন আমার কমেন্ট বক্স ভরে থাকত একটাই প্রশ্ন—আমি কেন সিজন ৫-এ নেই? উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অবশেষে সব প্রশ্নের উত্তর একসঙ্গেই দিয়ে দিতে পারলাম।”