শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনা

সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনা

সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনা

সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রাউবুন্ডেন ক্যান্টন পুলিশ দুর্ঘটনার খবর জানায়। সুস ও জেরনেজ পৌরসভার মধ্যবর্তী এলাকায় একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বেশ কয়েকটি জরুরি সেবাদানকারী দল পাঠানো হয়।

হতাহতের স্পষ্ট পরিসংখ্যান না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, দুর্ঘটনায় ‘বেশ কয়েকজন’ নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের সঠিক সংখ্যা জানানো হয়নি। দুর্ঘটনার কারণও এখনো স্পষ্ট নয়।বাসটি নেদারল্যান্ডসের একটি পর্যটন সংস্থার। ডাচ ভ্রমণশিল্পের সহযোগী সংগঠন এএনভিআরের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৪৮ জন ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, বাসের যাত্রীদের অধিকাংশই নেদারল্যান্ডসের নাগরিক। দলটি সোমবার তাদের যাত্রা শুরু করেছিল। তবে কোথা থেকে যাত্রা শুরু হয়েছিল এবং তাদের গন্তব্য কোথায় ছিল, তাও জানায়নি কর্তৃপক্ষ।

দুর্ঘটনার বিষয়ে স্বজন ও সংশ্লিষ্ট কনস্যুলেটগুলোকে তথ্য দিতে একটি হটলাইন চালু করেছে সুইস কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ ও হতাহতের সংখ্যা জানতে তদন্ত চলছে।