শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গামাটি হাসপাতালে বিশেষ পরিদর্শন

রাঙ্গামাটি হাসপাতালে বিশেষ পরিদর্শন

রাঙ্গামাটি হাসপাতালে বিশেষ পরিদর্শন

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগ, বাংলাদেশ সচিবালয়ের হিসাব শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী।শনিবার (১২ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা, রোগীদের সেবার পরিবেশ ও সামগ্রিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সেলিম বালী।সভায় তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিটি রোগীর জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, দায়িত্ব পালনে নিয়মিত উপস্থিতি বজায় রাখা এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক আচরণ করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মানুষের প্রত্যাশা পূরণে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা রাখতে হবে। রোগীদের প্রতি মানবিক আচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়ানো সম্ভব।মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ শওকত আকবর খানসহ হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।পরিদর্শন ও মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর করার পাশাপাশি রোগীদের জন্য সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

মোঃ কামরুল ইসলাম

রাঙ্গামাটি প্রতিনিধি